Logo

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০৩:৪২
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে প্রতি আউন্সে প্রায় ১৩ ডলার বেড়েছে সোনার দাম।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৭২৪ ডলার ছাড়িয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত স্পট মার্কেটে সোনার দাম অবস্থান করছিল ২ হাজার ৭২৪.৭ ডলারে। একদিনের ব্যবধানে প্রতি আউন্সে প্রায় ১৩ ডলার বেড়েছে সোনার দাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মার্কিন নির্বাচন, ফেডারেল রিজার্ভের সুদহার হ্রাস ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এখন বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনটির সর্বশেষ দেওয়া দাম অনুসারে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ৪৫৩ টাকা। এটিই দেশের বাজারে এখনো পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD