Logo

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে স্বামী-স্ত্রী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪, ০১:৫৭
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে স্বামী-স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুইজনকে থানায় দিয়েছে

বিজ্ঞাপন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮১পিলারের ৪৯ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন, শরিফুল আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তারা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব পিলারে অদূরে দুইজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তারা আট মাস আগে বিয়ে করেছেন। শরিফুলের মামা বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবির কয়া বিওপির কোম্পানি কমান্ডার নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সন্ধ্যায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুইজনকে থানায় দিয়েছে।  আসামীদের  আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD