Logo

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৪, ২৩:৩১
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন,  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

বুধবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত আমরা বলতে পারি, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।”

বিজ্ঞাপন

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিনা, সে প্রশ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সম্প্রতি। এ অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ হয় এদিন। এ অবস্থায় প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আইজিপি মো. ময়নুল ইসলাম। তারা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান ও ডিএমপি কমিশনার মাইনুল হাসান। 

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD