Logo

নেপালকে হারিয়ে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ০৬:৪৮
নেপালকে হারিয়ে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা। কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন সাবিনা খাতুনরা।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে প্রথম ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। সে গোল শোধ দিতে চার মিনিটের বেশি লাগেনি নেপালের।

বিজ্ঞাপন

আমিশা কার্কির গোলে স্বাগতিকরা সমতায় ফেরার পর বাংলাদেশ লিড পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালায়। সাবিনা-তহুরারা বেশ কয়েকবার গোলমুখের আশপাশে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত এক দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলকিপার আনজিলা সুব্বা।

বিজ্ঞাপন

তবে খেলার ৮১ মিনিটে আর বাংলাদেশকে আটকে রাখতে পারেননি নেপালি গোলকিপার। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি। বল ঠাঁই পায় জালে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সে লিড শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

এর আগে গত ২০২২ সালে একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরার খেতাব জিতেছিলেন সাবিনা খাতুনরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD