Logo

বাউফলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৫:১৭
বাউফলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ শক সার্কিটে মোঃ হেলাল গাজী, (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সারে ১১ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামেএ ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কারখানা গ্রামের মৃত্যু মোঃ খালেক গাজীর ছেলে হেলাল গাজী ঘটনার দিন বেলা সারে ১১ টার দিকে তার আপন বড় ভাই মোঃ রুবেল গাজী এর বসত ঘর থেকে ছোট ভাই সোহেল গাজীর বসত করে বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ নেওয়ার সময় প্লাস দ্বারা তারের মাথা কর্তন কালে প্লাসের মাধ্যমে বিদ্যুৎ শক সার্কিটে উঠানে লুটিয়ে পড়ে।

উক্ত ঘটনাটি আত্মীয়-স্বজন দেখতে পেয়ে দ্রুত ভিকটিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে ভিকটিমের লাশ পুলিশ হেফাজতে আছে । এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD