Logo

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪, ০৪:২৬
চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে আলোর দিশারী মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র আব্দুলাহ আল ওসমান (১৩) বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিহত আব্দুলাহ আল ওসমান একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখে। সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এবং ট্রাক্টর চালককে হেফাজতে নেয় হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD