Logo

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৪, ০২:৫১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি

বিজ্ঞাপন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশালিস্ট  Sabah Moyeen এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সময় Sabah Moyeen বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 


তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান। 


আরও পড়ুন: জানুয়ারির শুরুতেই মিলবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির নতুন পাঠ্যবই


এ সময় উপদেষ্টা বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করছি ।  তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে।  এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।


সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ,  শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। 


আরও পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।


আরএক্স/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD