Logo

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৪, ২৪:০১
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

কনকনে শীতে কাঁপতে শুরু করেছে এই এলাকার বাসিন্দারা

বিজ্ঞাপন

উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে হিমালয় কন্যা পঞ্চগড়ে নিচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে এই এলাকার বাসিন্দারা।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। যেখানে শুক্রবার (২৯ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধিতে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিতেন্দ্রনাথ বলেন, ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আরও বাড়তে পারে শীতের তীব্রতা।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD