Logo

প্রথমবারের মতো বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয়

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪১
প্রথমবারের মতো বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয়
ছবি: সংগৃহীত

স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

খেজুরের তৈরি কোমল পানীয় প্রথমবারের মতো বাজারে এলো। ‘মিলাফ কোলা’ নামে অভিনব এ পানীয়টি মিলছে সৌদি আরবের বাজারে। অচিরেই এটি বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে বলে আশা করছে উৎপাদক কোম্পানিটি।

গত নভেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদ ডেট ফেস্টিভ্যালে পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি ও থুরাথ আল-মদিনা কোম্পানির সিইও বান্দার আল-কাহতানি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উৎপাদক প্রতিষ্ঠানটি জানায়, তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই ‘মিলাফ কোলা’ পানীয়। আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এই সুস্বাদু কোমল পানীয়টি। স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও নতুন এ কোমল পানীয়টি বেশ সাড়া ফেলবে বলে ধারণা তাদের।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে তাদের এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৌদি আরবের পরিবেশবান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনে কাজ করে থুরাথ আল-মদিনা।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD