Logo

নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৪, ০১:১৬
নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই
ছবি: সংগৃহীত

নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই

বিজ্ঞাপন

নড়াইলে দুই সপ্তাহের ব্যবধানে আবারও পুলিশকে মারধর করে ছাব্বির শেখ (২৫) নামে এক হত্যা মামলায় আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হত্যা মামলার আসামি ছাব্বির শেখ কালিয়া উপজেলার আলিম শেখের ছেলে। সে কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের আসামি ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন,‘ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য,গত ২৩ নভেম্বর সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় আসামির স্বজনেরা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD