Logo

হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৯
হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন

বিজ্ঞাপন

৪৭তম বিসিএসের অনলাইনের আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সরকারি কর্ম কমিশন গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা হঠাৎ করেই স্থগিতের ঘোষণা দিল পিএসসি।

বিজ্ঞাপন

ঠিক কী কারণে এ বিসিএস আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক  তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD