Logo

আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি: ডা. শফিকুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জামায়াতে আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় জামায়াত ক্ষমতায় গেলে কী করবে, সে পরিকল্পনাও জানান জামায়াত আমীর।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়বে। যেখানে অনিয়ম-দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এটাই আমাদের লক্ষ্য হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD