Logo

১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১
১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের সাত ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

বিজ্ঞাপন

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাত ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোয়া ৪টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বস্তির বউবাজারে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD