Logo

আইন ভেঙে জরিমানা গুনলেন আল্লু অর্জুন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
আইন ভেঙে জরিমানা গুনলেন আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

আইনভঙ্গের কারণে দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন গুনলেন জরিমানা।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হায়দ্রাবাদ পুলিশের পক্ষে জানানো হয়েছে, আল্লু অর...

বিজ্ঞাপন

আইনভঙ্গের কারণে দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন গুনলেন জরিমানা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হায়দ্রাবাদ পুলিশের পক্ষে জানানো হয়েছে, আল্লু অর্জুন কালো কাচের গাড়িতে সফর করছিলেন। সেই অভিযোগেই হায়দ্রাবাদের ব্যস্ত সড়কে দাঁড় করিয়ে দেওয়া হয় দক্ষিণী এই অভিনেতার গাড়ি। জানা গেছে, তাকে ৭০০ রুপি জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

২০১২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেউ গাড়িতে কালো কাচ ব্যবহার করতে পারবেন না। তাই গাড়িতে কালো কাঁচ থাকায় নিয়মভঙ্গ করেছেন আল্লু। তাই গুনলেন জরিমানা। 

এদিকে বক্স অফিসে ঝড় তোলা ‘পুষ্পা’র সিকুয়েল ছবিতে এর মধ্যেই কাজ শুরু করেছেন আল্লু অর্জুন। জানা গেছে, পুষ্পার দর্শক প্রিয়তার কথা মাথায় রেখে, তাদের চাহিদা অনুযায়ী এই সিনেমায়ও ব্যতিক্রমী অ্যাকশন দৃশ্য আর দুর্দান্ত সংলাপের ব্যবহার করা হচ্ছে। আর আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলকে দেখা যাবে সম্মুখসমরে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD