Logo

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হলেন ড. আবু সুফিয়ান

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৩
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হলেন ড. আবু সুফিয়ান
ছবি: সংগৃহীত

কিন্তু সরকার তাকে মেয়াদ শেষের আগেই অবসরে সরিয়ে দিল

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু সুফিয়ান। 


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মৎস্য ও ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।


জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনে করা বলা হয়, এ আদেশ টি অতিবিলম্বে কার্যকর হবে। এরআগে ড. মো. আবু সুফিয়ান টক্সিকোলোজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে চিফ সায়েন্টিফিক অফিসারের দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন: তিন দাবি তুলে ধরে কৃষি ক্যাডারদের মানববন্ধন


জানা যায়, বর্তমান মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হককে আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা। কিন্তু সরকার তাকে মেয়াদ শেষের আগেই অবসরে সরিয়ে দিল।


ড. মো. আবু সুফিয়ান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ১৯ তম বিবিএসের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরে সায়েন্টিফিক অফিসার পদে যোগদান করেন।


২০০৯ সালে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক পদে পদোন্নতি পান।


আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন সচিবালয়, দাপ্তরিক কার্যক্রম বন্ধ 


শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিনে প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েশন অর্জন এবং জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


১৯৯১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জর্নালে তার ১৫টি গবেষণা প্রকাশ পেয়েছে।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD