Logo

পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৪, ২৪:২০
পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। এ সময় তিনি বলেন, তাদের ’২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্তর্র্বতী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্র্বতী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD