Logo

কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৫, ০২:২৫
কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
ছবি: সংগৃহীত

কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

বিজ্ঞাপন

ভারতের কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করেছে বলে বিমানবন্দরের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

রবিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি প্লেন ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। প্লেনটির রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

বিজ্ঞাপন

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করে।

 

বিজ্ঞাপন

বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দফতরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি।

বিজ্ঞাপন

কলকাতায় আটকে পড়া মালোন্দ এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী সময় সংবাদকে জানিয়েছেন, কুয়ালালামপুর বিমান বন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয়।

 

বিজ্ঞাপন

পরে বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD