Logo

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫০
সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে

বিজ্ঞাপন

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বই মেলা উদ্বোধনের পর তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার বিভিন্ন বিভাগে যারা এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তারা হলেন-

কবিতায়: মাসুদ খান

বিজ্ঞাপন

নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা

বিজ্ঞাপন

প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান

অনুবাদে: জি এইচ হাবীব

বিজ্ঞাপন

গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞাপন

বিজ্ঞানে: রেজাউর রহমান

ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে তিন নাম বাদ দিয়ে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। এরপর ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।

প্রসঙ্গত, রবিবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD