Logo

সারাদেশে কমতে পারে রাত-দিনের তাপমাত্রা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪:২০
সারাদেশে কমতে পারে রাত-দিনের তাপমাত্রা
ছবি: সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

বিজ্ঞাপন

আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসাথে শেষরাত থেকে ভোর রাত পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। 


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা


পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


যার প্রভাবে আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


তবে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওইদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 


আরও পড়ুন: দূষিত বাতাসের শীর্ষে ঢাকার অবস্থান


কুয়াশার সম্ভাবনা রয়েছে রবিবার (৯ ফ্রেব্রুয়ারি)। ওই দিনও ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


অপরদিকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে (৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।


এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD