Logo

ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, পারবে না: জামায়াত আমির

profile picture
জনবাণী ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩:৩৪
ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, পারবে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না

বিজ্ঞাপন

ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় জামায়াত আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন। 

তিনি আরও বলেন, ৫২-তে যারা লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD