Logo

তামপমাত্রা নিয়ে আবহাওয়া পূর্বাভাসে যা জানা গেল

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৫, ০১:০৫
তামপমাত্রা নিয়ে আবহাওয়া পূর্বাভাসে যা জানা গেল
ছবি: সংগৃহীত

সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বজ্রবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

বিজ্ঞাপন

রবিবার (২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD