Logo

রমজানের প্রথম দিনে বজ্রসহ বৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৫, ০৭:১৫
রমজানের প্রথম দিনে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

তবে একইসাথে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করাও হয়েছে

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামীকাল রবিবার (০২ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি বিভাগে হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসাথে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করাও হয়েছে।

শনিবার (০১ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় শনিবার (০১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

রবিবার (০২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৫ দিন এবং রাতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD