Logo

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৫, ২২:২৭
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 

রবিবার (২ মার্চ)  জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

সিইসি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। 

এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর পরই একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD