Logo

যেতে হবে না দিল্লি, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৫, ০৩:০৩
যেতে হবে না দিল্লি, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা
ছবি: সংগৃহীত

এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে

বিজ্ঞাপন

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য সবাইকে অবগত করেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা ভারতের নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD