Logo

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৯

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৫, ২২:০২
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৯
ছবি: সংগৃহীত

সেনা ক্যাম্পের কর্মকর্তারা তাদের গোয়েন্দা সূত্রের তথ্যতে অভিযান চালিয়ে অস্ত্র-মাদাকসহ নয়জনকে গ্রেফতার করেছে ।

বিজ্ঞাপন

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। মাগুরা সেনা ক্যাম্পের কর্মকর্তারা তাদের গোয়েন্দা সূত্রের তথ্যতে অভিযান চালিয়ে অস্ত্র-মাদাকসহ  নয়জনকে গ্রেফতার করেছে ।

বিজ্ঞাপন

ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্রসহ মো. ফরিদ হাসান খান অবস্থান করছেন। এরই সূত্র ধরে বুধবার (৯ এপ্রিল) রাত ১ঘটিকায় বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি,অধিনায়ক,১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। 

বিজ্ঞাপন

এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লে. ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লে. মো. শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।উক্ত অভিযানে বেশকিছু দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র,ধারালো অস্ত্র এবং মাদক সহ মো. ফরিদ হাসান খান ও তার ৮ জন সহযোগীকে আটক করা হয়। এ অভিযানে,চাইনিজ পিস্তল-১ টি,ম্যাগাজিন -১টি,ওয়ান শুটার গান-২টি,ওয়ান শুটার গান এ্যামু. -৪টি,এয়ার গান-১টি,এয়ার গান এ্যামু. -২৬৪ রাউন্ড,২২এ্যামুনিশন-৭ রাউন্ড,পিস্তল এ্যামুনিশন- ১রাউন্ড,চাইনিজ কুড়াল -২ টি,চাপাতি -৬ টি,মদ -২বোতল (কেরু এ‍্যান্ড কোং),নগদ অর্থ -১,৪৫,০০০ টাকা এবং ১১টি মোবাইল জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন,মো. ফরিদ হাসান খান (৫৬)পিতা মৃত হাবিবুর রহমান গ্রামঃ পারলা মাগুরা সদর, মো. সোহেল রেজা (৩৮)পিতা. মৃত আ. খালেক বিশ্বাস গ্রাম. বন্যাতৈল মাগুরা সদর, মো. নূহুদারুল হুদা (৫৯)পিতা. মৃত নুরুল হুদা গ্রাম. হাসপাতাল পাড়া মাগুরা সদর, মো. ইলিয়াছ খান (৩৩)পিতা. আ. মালেক খান গ্রাম. জামুরা পটুয়াখালী সদর, মো. আইনূল হোসাইন (৪৪)পিতা. আ. রউফ মোল্ল্যা গ্রাম. রাখেরা,থানা. শ্রীপুর জেলা. মাগুরা, মো. আব্দুল জলিল জুয়েল (৩৫)পিতা. মৃত হাফিজুর রহমান গ্রাম. আবালপুর মাগুরা সদর, মো.শাহিন শেখ (২৮)পিতা. লাল মিয়া শেখ মাগুরা সদর, সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)পিতা. নুরুল আলম গ্রাম. মোহাম্মদপুর থানা. আদাবর জেলা. ঢাকা,কাজী আরিফুল হক (৪৫)পিতাঃ মৃত আনারুল হক গ্রামঃ ভায়না

বিজ্ঞাপন

মাগুরা সদর।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানানো হয়েছে,ফরিদ হাসান খান বর্তমানে মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট,ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD