Logo

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫
কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আবদার হোসেন বুলুর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এলাকার কতিপয় পাতি নেতা চাঁদার টাকা না পেয়ে পেট্রোল দিয়ে জেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আবদার হোসেন বুলুর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ  উঠেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটায় কুড়িগ্রাম শহরতলীর হরিকেশ মধ্যপাড়াস্থ পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মো. আবদার হোসেন বুলু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার করনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।

জুলাই-আগস্ট বিপ্লবের পর এলাকার কতিপয় পাতি নেতা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তার বাড়ি ভেঙে দেয়া সহ তাকে প্রাণনাশের হুমকি দেয়। কিন্তু তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদার হোসেন বুলুর স্ত্রী ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তাকে দেখে এলাকার পাতি নেতারা ধারণা করে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদার হোসেন বুলু নিজ বাড়িতে রাত কাটাবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে এলাকার পাতি নেতারা বাড়ির চতুর্দিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ওই বাড়ির ১৩ ঘরটি ঘর, মূল্যবান আসবাবপত্র, চারটি কম্পিউটার ও একটি মোটরসাইকেল সহ সবকিছু আগুনে ভষ্মিভুত হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১কোটি টাকা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদার হোসেন বুলুর ছোট ভাই অবসরপ্রাপ্ত কর্মচারী আবুল হোসেন জানিয়েছেন- এ সম্পর্কে আমরা থানায় অভিযোগ করতে যাচ্ছি।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জানিয়েছেন-আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করলে আসল ঘটনা বুঝা যাবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD