Logo

ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৫, ২৪:৩৮
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত

বিজ্ঞাপন

এবার ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি থাকবে। তবে কবে থেকে ঈদের ছুটি শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এছাড়া ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD