Logo

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৫, ০২:২৫
মির্জাপুরে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আব্দুস সাত্তার: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৈনিক মুক্ত খবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সাংবাদিক শামসুল আলম আহত হয়েছেন। 

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যায় অভিযুক্ত নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহতের নাম রফিকুল ইসলাম (রজব আলী) (৪৫)। সে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৫০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪০) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দৈনিক মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যায়। চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। একপর্যায় তারা রফিকুল কে কিল ঘুষি মারতে থাললে রফিকুল মাটিত লুটিয়ে পড়েন। 

বিজ্ঞাপন

এসময় তার আর্তচিৎকারে ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মারে চাচাতো ভাই আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করে। 

এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।  

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD