Logo

‘বয়কট’ থেকে ঐকমত্য কমিশনে ফিরলো জামায়াত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৫, ০২:০১
‘বয়কট’ থেকে ঐকমত্য কমিশনে ফিরলো জামায়াত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক মান-অভিমান ভুলে জাতীয় ঐকমত্য কমিশনে যোগ দেয়ায় খুশি অন্য দলগুলো।

বিজ্ঞাপন

একদিনের ‘বয়কট’ শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে ফিরলো জামায়াতে ইসলামীর সদস্যরা। হাসিমুখে তাদের স্বাগত জানিয়েছেন অন্য রাজনৈতিক দলের নেতারা।

বুধবার বেলা সোয়া ১১টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির ‘দোয়েল মাল্টিপাস হল’ প্রবেশ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

মিলনায়তনের জামায়াতের নেতারা প্রবেশের পরই হয়ে ওঠে এক রাজনৈতিক মিলন মেলা। কেউ কেউ তাদের সঙ্গে করমর্দন করেছেন, কেউবা বুকে জড়িয়ে কোলাকুলি করেছেন।

বিজ্ঞাপন

দরজার সামনেই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জামায়াতের প্রতিনিধি দলের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে শুভেচ্ছা জানান।

পরে জামায়াত নেতৃবৃন্দ হেঁটে হেঁটে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক মান-অভিমান ভুলে জাতীয় ঐকমত্য কমিশনে যোগ দেয়ায় খুশি অন্য দলগুলো।

মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো সদস্য অংশ নেননি। পরে জাময়াতের পক্ষ থেকে বলা হয়, তারা বৈঠকটি ‘বয়কট’ করেছে।

গত ৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যে যৌথ ঘোষণা প্রকাশ করা হয় তা ‘যথাযথ’ হয়নি বলে মনে করছে জামায়াত।

বিজ্ঞাপন

এর প্রতিবাদে জামায়াত কমিশনের বৈঠক ‘বয়কট’ করেছে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান।

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD