খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেয়া যায় না’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য
বিজ্ঞাপন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘আর বেঁচে থাকতে দেয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত বৃহস্পতিবার (১৯ জুন) সোরোকা হাসপাতাল পরিদর্শনের পর ইসরায়েল কাৎজ বলেছেন, “আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আর থাকতে (বেঁচে) দেওয়া যাবে না’।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতাল সোরোকায় আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত ৪৭ জন আহত হন।
ইসরায়েল কাটজ বলেন, খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করতে চান বলে ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে আক্রমণ চালানোর নির্দেশ দেন। ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য। এমন একজন ব্যক্তির আর অস্তিত্ব থাকতে দেয়া যায় না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। সূত্র: এএফপি।
এমএল/








