বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বিজ্ঞাপন
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে অনুষ্ঠানটি।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এই আয়োজনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি বক্তব্য রাখবেন অতীত রাজনৈতিক আন্দোলনে প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








