Logo

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৫, ২১:২৮
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
ছবি: সংগৃহীত

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন

বিজ্ঞাপন

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

বিজ্ঞাপন

জানা যায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।

এ দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানান হবে বলে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD