Logo

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৫, ২২:৩৫
যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

বিজ্ঞাপন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত হজযাত্রীদের বহনকারী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের পরপরই বিমানটি রানওয়ে-২৩ এর প্রান্তে যান্ত্রিক সমস্যায় পড়লে সেটি সেখানে আটকে যায়।

বিজ্ঞাপন

বিমানটিতে মোট ৩৭৮ জন হজযাত্রী ছিলেন। তবে যাত্রীদের কেউ হতাহত হননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,

“মদিনা থেকে আসা ফ্লাইটটি রানওয়েতে ল্যান্ড করার পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে-২৩ প্রান্তে আটকে যায়। প্রায় দুই ঘণ্টা পর, সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে সরিয়ে নিয়ে এপ্রোনে নেওয়া হয়।”

বিজ্ঞাপন

এ ঘটনায় অন্য যেসব ফ্লাইট চট্টগ্রামে অবতরণ বা ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোর সময়সূচি ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল আবার শুরু হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD