Logo

জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ২৪:১৯
জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের
ছবি: সংগৃহীত

জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের

বিজ্ঞাপন

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে বর্ণনা করে শহীদ হতে না পারার ‘আফসোস’ প্রকাশ করেছেন।

শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন,

বিজ্ঞাপন

“গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন।এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।”

বিজ্ঞাপন

নিজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি আরও লেখেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।”

তিনি জুলাই মাসকে ‘লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম’ ও আত্মত্যাগের মাস আখ্যা দিয়ে বলেন, “আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

স্ট্যাটাসে অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

বিজ্ঞাপন

তবে এই স্ট্যাটাসে তিনি নির্দিষ্ট করে কার কথা বলেছেন বা কোন ঘটনার কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD