Logo

গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ২৩:৫৯
গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ

বিজ্ঞাপন

দেশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে।

গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (৬ জুলাই) বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানার সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য  করেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আগামী কোরবানিতে কেউ যেন বলতে না পারে এলএসডি এর কারণে কোরবানির পশুর চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। এজন্য কর্মকর্তা- কর্মচারীদের খামারিদের দ্বারে গিয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ। এসব জেলার গবাদিপশু এফএমডি ও এলএসডিমুক্ত ঘোষণা করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটরন মো. গোলাম রব্বানী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হকসহ বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও ভেটেরিনারি ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD