Logo

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৫, ০৩:২৫
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
ছবি: সংগৃহীত

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

বিজ্ঞাপন

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। হিসাবগুলোতে প্রায় ৪০ কোটি টাকা রয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয়, হামিদুল হক তার ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তরের চেষ্টা করছেন—এমন তথ্য দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে। এ পরিস্থিতিতে তদন্তের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে অবরোধ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD