Logo

ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়: সারজিস আলম

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ১১:০২
ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়: সারজিস আলম
ছবি: সংগৃহীত

ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।  

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনার একটি সংবাদ শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড আইডিতে লিখেছেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়?

বিজ্ঞাপন

তিনি লেখেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে। 

বিজ্ঞাপন

সারজিস আরও লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD