Logo

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৫, ১০:৫২
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

এরপরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা ও অপরাজনীতি

বিজ্ঞাপন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা ও অপরাজনীতি।

শুক্রবার (১১ জুলাই) রাতে সালাহউদ্দিন আহমদ সংবাদমাধ্যমকে এমনটা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনো দিন দেবেও না।

দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, এ ক্ষেত্রেও (সোহাগ হত্যা) বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানিয়ে বিবৃতিতে দলটি জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন। স্বেচ্ছাসেবক দলও ওই ঘটনার কারণে দুজন নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD