Logo

আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ জানালেন আর্চবিশপ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৫, ০৮:৫৩
আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ জানালেন আর্চবিশপ
ছবি: সংগৃহীত

অপরদিকে বাস্তব সংলাপের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো যাবে

বিজ্ঞাপন

ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

তিনি এই অনুষ্ঠানকে একটি দ্বিমুখী পদ্ধতি হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে একাডেমিক আলোচনা, অপরদিকে বাস্তব সংলাপের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো যাবে।

বিজ্ঞাপন

আর্চবিশপ বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘সহনশীলতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সংস্কৃতি সমৃদ্ধ করা।’

বিজ্ঞাপন

আর্চবিশপ র‌্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে রোম সফরের আমন্ত্রণও জানান।

বিজ্ঞাপন

আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূস আর্চবিশপকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD