Logo

গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৫, ০১:১৩
গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নে, গোপালগঞ্জে এই ধরনের ঘটনার পূর্বাভাস গোয়েন্দাদের কাছে ছিল কি না—জবাবে উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে এত বড় পরিসরে কিছু ঘটবে, এমন নির্দিষ্ট তথ্য ছিল না।”

বিজ্ঞাপন

এনসিপির নেতাদের বক্তব্য—আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে—এ প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন। যার যে বক্তব্য, সে সেটা দেবে।”

তিনি আরও জানান, “ঘটনার পর পরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। কালকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।”

বিজ্ঞাপন

বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

সবশেষে অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD