Logo

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৫, ০৩:৪২
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এক পশলা বৃষ্টি।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এক পশলা বৃষ্টি। ইট-পাথরের এই শহরের সঙ্গে সঙ্গে ভিজেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসও। তবে আবহাওয়ার এই বিঘ্ন দ্বিতীয় টি-২০ ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ায় কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।

মঙ্গলবার (২২ জুলাই) সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

স্থানীয় সময় বেলা ২টার দিকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি ৩টার দিকেই থেমে যায়। তবে সন্ধ্যা নাগাদ আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা মৌসুমের মিরপুরের উইকেটে ব্যাটিং করা বরাবরই কঠিন। সিরিজের প্রথম ম্যাচে যা ভালোই বুঝেছে পাকিস্তান। ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে উইকেট আরও কঠিন হতে পারে। 

 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD