বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার জুনিয়র

সান্তোসের জার্সিতে চোখধাঁধানো পারফরম্যান্স দিয়েই ব্রাজিলের সিরি আ মৌসুম শেষ করলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে টানা তিন ম্যাচ জিতিয়ে দলকে অবনমনের শঙ্কা থেকে মুক্ত করেন তিনি। তবে সাফল্যের এই মুহূর্তেই ম্যাচ শেষে বড় সিদ্ধান্তের ঘোষণা দেন ব্রাজিলিয়ান সুপারস্টার—হাঁটুর চোটের কারণে তিনি অস্ত্রোপচারে যাচ্ছেন।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে ভোগা হাঁটুর সমস্যাকে আর উপেক্ষা করতে চান না নেইমার। মৌসুমের শেষ ম্যাচের আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মারক গ্রহণের পর মাঠে নেমে প্লেমেকারের ভূমিকায় দাপট দেখান তিনি। হাঁটুর ব্যথা নিয়েই শেষ তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে বাঁচান এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: এখনও রাজনীতি করতে চান সাকিব আল হাসান
চোটের সঙ্গে লড়াইয়ের এই কঠিন সময়ের কথা জানিয়ে নেইমার বলেন, গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। যারা আমাকে মোটিভেট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সহায়তা না পেলে এভাবে খেলতে পারতাম না। এখন বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।
বিজ্ঞাপন
এখনও চোটের ধরন কিংবা কী ধরনের সার্জারি হবে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেইমারের বিশ্বকাপ স্বপ্নকে বড় শঙ্কার মুখে ফেলেছে। তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে, আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট করে জানিয়েছেন—পুরোপুরি ফিট না হলে দলে ফেরার সুযোগ পাবেন না নেইমার।
নেইমারের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া সামনে কী মোড় নেয়, তা দেখার জন্য তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।
বিজ্ঞাপন








