Logo

সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৫, ০৪:৩৩
সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

রবিবার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে, গত ১৭ জুলাই সকালে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। পরে ২৬ জুলাই রাতে বাকি টাকা আনতে বাসায় যান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় রবিবার সকালে ৬ জনকে আসামি করে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করা হয়। রিয়াদ ছাড়া অন্য 

এরমধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD