Logo

কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, রিজিকের মালিক আল্লাহ : সোহান

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৫, ০২:২৭
কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, রিজিকের মালিক আল্লাহ : সোহান
ছবি: সংগৃহীত

কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, রিজিকের মালিক আল্লাহ : সোহান

বিজ্ঞাপন

জাতীয় দলের বাইরে থাকলেও আত্মবিশ্বাস হারাননি দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফর্মার নুরুল হাসান সোহান। উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। তবে জাতীয় দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন এই ক্রিকেটার।

বুধবার (৬ আগস্ট) এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘কেউ আমার প্রতিদ্বন্দ্বী—এভাবে দেখি না। আমার মনে হয়, যে ভালো, যে ডিজার্ভ করে, সে-ই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, চেষ্টা করি নিজেকে আরও ভালো করার জন্য। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা বাদ পড়া নিয়ে ভাবেন না বলেও জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার দৃষ্টি এখন শুধুই সামনে থাকা চ্যালেঞ্জের দিকে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আসলে আমি ওইভাবে চিন্তা করি না। সামনে যেটা থাকে, সেটাতেই পুরোপুরি ফোকাস করি। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, আমার এখন পুরোপুরি মনোযোগ এখানেই। আমার কাজ মাঠে পারফর্ম করা ও ভালো খেলা। নিজের জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। একইসাথে আমার মনে হয় এটা নির্বাচকদের চিন্তার বিষয়।’

সোহানের বিশ্বাস, রিজিক নিয়ে মানুষের কিছু করার নেই। সবই সৃষ্টিকর্তার হাতে।

বিজ্ঞাপন

‘আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, অতটুকুই হবে। আমি এটা নিয়ে কথা বলাও ঠিক মনে করি না। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ও নিজেকে আরও ভালো করার চেষ্টা করি,’—যোগ করেন সোহান।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে সোহান এখন কেবল পারফরম্যান্সেই মনোযোগী। বিশ্বাস, ভালো খেলার মাধ্যমেই আবারও জাতীয় দলে ফিরতে পারবেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD