বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটির পরও নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে সফরকারীরা। ফলে জিততে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।
বিজ্ঞাপন
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুতে সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ৭ রানে আউট হন তিনি।ৎ
দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস মিলে ৭৩ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উইল ইয়াং ৪২ বলে ৩০ রান করে ফিরে যান।
বিজ্ঞাপন
এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে করেন ৯ রান।
তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন হেনরি নিকোলস। ৮৩ বলে ৯ চার হাঁকিয়ে ৬৮ রান করে তিনি রিশাদ হোসেনের বলে কট বিহাইন্ড হন।
এরপর জশ ক্লার্কসন দ্রুত ফিরে যান মাত্র ৮ রান করে। এক প্রান্তে ধস নামলেও ড্যান ফক্সক্রফট ইনিংস গুছিয়ে খেলেন। তিনি ৫২ বলে ফিফটি পূরণ করেন এবং শেষ পর্যন্ত ৫৮ বলে ৫৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার।
বিজ্ঞাপন
শেষ দিকে ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম—তিনজনই নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।








