Logo

মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পেসার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৭
মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পেসার
ছবি: সংগৃহীত

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন।

দুই দলের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৪৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪ ম্যাচে জয় পেয়েছে কিউইরা, আর বাংলাদেশ জিতেছে ১১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩০৯ রান (৬ উইকেটে), যা ২০১৩ সালে ফতুল্লায় গড়ে তুলেছিল টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ৩৪১ রান, যা তারা ২০১৬ সালে ক্রাইস্টচার্চে করেছিল।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ:

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স ও উইল ও’রৌরকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD