শরিফুলের আঘাতে ভাঙল নিউজিল্যান্ডের ওপেনিং জুটি

টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে ইনিংস শুরু করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার বলেই বোল্ড হয়ে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার নিক কেলি।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ক্রিজে আছেন হেনরি নিকোলস ১৪ রানে এবং উইল ইয়াং ১ রানে।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারটি করান তাসকিন আহমেদকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন, আর পুরো ওভারে দুটি ওয়াইড ও একটি বাউন্ডারিসহ ৬ রান দেন তিনি।
বিজ্ঞাপন
পরের ওভারে শরিফুল মাত্র ১ রান দেন। এরপর পাঁচ ওভার শেষে বোলিংয়ে পরিবর্তন এনে ষষ্ঠ ওভারে নিজেই বল হাতে নেন মিরাজ। তবুও প্রথমদিকে উইকেটের দেখা মিলছিল না।
অবশেষে সপ্তম ওভারে আসে সাফল্য। শরিফুল ইসলামের করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল, ফলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন নিক কেলি।








