Logo

পুত্রসন্তানের বাবা হলেন রশিদ খান

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৩:৩৯
পুত্রসন্তানের বাবা হলেন রশিদ খান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান পুত্রসন্তানের বাবা হয়েছেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় কাটালেও এই সুখবর নিজেই জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর শেয়ার করেন রশিদ। তার স্ত্রী শুক্রবার এক পুত্রসন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে ‘আসলান’, যার অর্থ তুর্কি ভাষায় ‘সিংহ’। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।” পাশাপাশি সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই আফগান ক্রিকেটার।

ব্যক্তিগত জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেও পেশাদারিত্ব ধরে রেখেছেন রশিদ। স্ত্রী সন্তানসম্ভবা থাকলেও তিনি আইপিএল থেকে বিরতি নেননি এবং গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত মাঠে নামছেন। সন্তানের জন্মের সময়ও তিনি ব্যস্ত ছিলেন মাঠের লড়াইয়ে।

বিজ্ঞাপন

চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন রশিদ। তার ইকোনমি রেট ৭.৭০। ব্যাট হাতে দুটি ম্যাচে ২৪ রান করেছেন, যেখানে সর্বোচ্চ ইনিংসও ২৪। একটি ম্যাচে অপরাজিত থাকলেও কোনো রান করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD