Logo

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৫, ০৪:৪১
নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

সমমনা ১২ দলীয় জোটের শৗর্ষ নেতাদের সঙ্গে শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে নির্ধারক।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ১২ দলীয় জোট সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD