Logo

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ০২:৫৭
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

বিজ্ঞাপন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। 

শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।

বিজ্ঞাপন

নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরুক্ষা  আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।

এসময় বক্তব্য রাখেন  পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সি:সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান উপস্থিত   সাংবাদিক জনবাণী  প্এিকার  বাইজিদ আহাম্মেদ , সাইফুল ইসলাম , আল-আমীন মুন্সী,জাহিদুর ইসলাম জাহিদ, আশাদুল্লা মনা, সৈয়দ মাহবুব, আখতারুজ্জামান সাংবাদিক রাসেল, বেলায়েত হোসেন,  সাংবাদিক পিংকু   সহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজ বৃন্দ।

বিজ্ঞাপন

 

মানববন্ধন শেষে নিহত সাংবাদিক  আসাদুজ্জামান তুহিনের বিদ্রোহী আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ক্বারী ইসমাইল হুজুর। 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD